আবদুল গাফফার চৌধুরী'র মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের শোক

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..’ এই অমর গানের রচয়িতা বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগসহ সকল সদস্যবৃন্দ। একই সঙ্গে সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এইচকেআর