ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ভূমি সেবা সপ্তাহে সেবা গ্রহীতাদের মিষ্টিমুখ করালেন বিভাগীয় কমিশনার

     ভূমি সেবা সপ্তাহে সেবা গ্রহীতাদের মিষ্টিমুখ করালেন বিভাগীয় কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভূমি সেবা সপ্তাহে ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। এসময় তিনি সেবা নিতে আসা মানুষের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

    বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ‘ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন পরবর্তী তিনি সেবা নিতে আসা মানুষদের ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করান।

    এর আগে বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা সপ্তাহের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। ১৯ মে থেকে ৭ দিন পর্যন্ত চলবে এ ভূমি সেবা সপ্তাহ।

    ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আনোয়ার হোসেন। এছাড়া সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ, সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে ও বেলুন-ফ্যাস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে অতিথিরা ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষদের সেবা প্রদানের পাশাপাশি তাদের ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করান।

    এসময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন। তাদের সমস্যার কথা শোনের এবং সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের নিদেশ দেন ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ