বার কাউন্সিল নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেলের পরিচিতি সভা

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত প্যানেল পরিচিতি সভা বৃহস্পিতবার বেলা ১১ টায় আইনজীবী সমিতির এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টর সিনিয়র আইনজীবী ইউসুব হোসেন হুমায়ুন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের আইস বিষয়ক সম্পাদক মজিবুল্লাহ হিরু, বিশিষ্ট আইনহীবী এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম খোকন, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (পিপি) ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গির সহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা, আইনজীবীদের প্রতি গ্রুপ আসন - ই (১) এর এ্যাডভোকেট আনিছ উদ্দিন আহমেদ সহিদকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
আগামী ২৬ মে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
এইচকেআর