ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বিপ্লব উজিরপুরে গ্রেফতার

    মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বিপ্লব উজিরপুরে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকার মতিঝিল ও শ্যামপুর থানায় দায়ের হওয়া দু’টি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত  ফেরারী আসামী কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেলকে (৪৫) গ্রেফতার করেছে বরিশালের উজিরপুর মডেল থানা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    কামাল হোসেন বিপ্লব ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে রাজধানীতে বসবাস করা বিপ্লব শীর্ষ সন্ত্রাসী রোজেনের অন্যতম সহযোগী। 

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ জানান, কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেল  ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজেনের অন্যতম সহযোগী ছিলেন। বিপ্লব মতিঝিল ও শ্যামপুর থানায় দুটি হত্যা মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী। এছাড়া তার বিরুদ্ধে মতিঝিল ও শ্যামপুর থানায় একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বিপ্লব উজিরপুরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ