ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বদলে যাচ্ছে বধ্যভূমি সড়ক, কমবে পর্যটক ভোগান্তি

    বদলে যাচ্ছে বধ্যভূমি সড়ক, কমবে পর্যটক ভোগান্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের অবহেলিত বরিশাল নগরীর বিআইপি কলোনীর সড়কটি ব্যবহারের জন্য পুরোপুরি সচল হচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং কেএফডব্লিউ প্রকল্পের আওততায় সড়কটির উন্নয়ন কাজ চলছে। এদিকে সড়কের নির্মাণ কাজ শুরু হওয়ায় ব্যবসায়ীদের গতি বেড়ে গেছে। স্থানীয়রা যে যেভাবে পারচ্ছে ঐ স্থানের আশপাশে দোকান ঘর গড়ে তুলছে।
     
    বুধবার (১৮ মে) সকালে নগরীর দর্শনীয় স্থান ত্রিশ গোডাউন গমনের (বিআইপি সড়ক) এলাকায় সরেজমিনে গিয়ে এমন চিএ লক্ষ্য করা গেছে।

    বিসিসি সূত্রে জানা যায়, শহরের জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয় প্রোগ্রাম, বরিশাল কম্পোনেন্ট প্রথম পর্ব শীর্ষক প্রকল্পের  আওতায় ২০২১ সালের ৯ আগস্ট ত্রিশ গোডাউন গমনের বিআইপি কলোনীর ৭৩২ মিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

    সড়কটি ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৬ লাখ ৯২ হাজার ৯৪৪ টাকা। ইতিমধ্যে রাস্তা সংলগ্ন ড্রেন পুনঃনির্মাণ এবং প্রশস্ত করার কাজ শুরু করে দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান।
     
    ঠিকাদার মাহফুজ খান বলেন, বিসিসি মেয়রের কথার সাথে মিল রেখে ৫ বছরের গ্যারান্টি দিয়ে ৭৩২ মিটার বিআইপি সড়কের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। নিদিষ্ট সময়ের ভিতরে যাতে কাজটি শেষ করা যায়, সে লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি।  
     
    স্থানীয় কনফেশনারী দোকানী মিল্টন, শামীম, শাহিন জানান, সড়কটির এমন বেহাল অবস্থার কারনে মানুষ চলাচল করতে পারতো না। ত্রিশ গোডাউনে ঘুরতে আসা দর্শনার্থীরা পড়তেন বিপদে। মোটরসাইকেল থেকে শুরু করে ছোট যানবাহন গুলোর চালকরা এই সড়ক থেকে চলাচল করতে হিমশিম খেতেন। প্রতিনিয়ত ছোট খাটো দুর্ঘটনা ঘটতো। এমন পরিস্থিতি দীর্ঘদিনের।
     
    ব্যবসায়ীরা বলেন, সড়কের কাজ শেষ হলেই ত্রিশ গোডাউনে দর্শনার্থীদের ভিড় বাড়বে। ত্রিশ গোডাউনে ঘুরতে আসা মিন্টু, লাবনী, সাগর বলেন, মোটর সাইকেল কিবাং অটো রিকশা নিয়ে সড়কটি থেকে চলাচলে ছিল ঝুঁকিপূর্ণ। অনেক সময় দুর্ঘটনা ঘটছে এখানে। ঘুরতে এসে এসকল ঘটনা অনেক সময় বাস্তবে দেখেছি। এতে  খারাপ লাগতো, মন ভেঙ্গে যেত ত্রিশ গোডাউনে ঘুরতে আসা থেকে।
     
    ত্রিশ গোডাউন গমনের বিআইপি কলোনীর সড়ক নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা বরিশাল সিটি করপোরেশেনের ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার জানান, এ রাস্তাটি ভাঙ্গা ছিল। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কেউ পদক্ষেপ নেয়নি। মেয়র স্যার স্থানীয় বাসিন্দা এবং ত্রিশ গোডাউনে ঘুরতে আসা দর্শনাথীদের দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সময়ের ভিতরে সড়কের নির্মাণ কাজ শুরু করার উদ্যোগ নিয়েছেন।
     
    ১২ নং ওর্য়াড কাউন্সিলর জাকির হোসেন ভুলু বলেন, বিআইপি কলোনীর সড়ক নির্মাণ কাজ শেষ হলে সহস্রাধিক বাসিন্দা ও যাতায়াতকারিদের চলাচলে দুর্ভোগ দূর হবে। তবে ড্রেনের সাথে বাসিন্দাদের বাড়ির লাইন সংযুক্ত না হলে বর্ষা মৌসুমে ভোগান্তি আরো বাড়বে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে দেখার অনুরোধ করেছেন তিনি। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ