ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে শুরু হচ্ছে ভোটার হালনাগাদ কর্মসূচি

    বরিশালে শুরু হচ্ছে ভোটার হালনাগাদ কর্মসূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের অন্যান্য স্থানের মতো বরিশালেও শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। আগামী ২০ মে প্রথম ধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে। ৪টি ধাপে এবারের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। 

    আগামী ৯ জুন পর্যন্ত প্রথম ধাপে বরিশাল সদর, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় তথ্য সংগ্রহ চলবে। ১০ জুন থেকে শুরু হবে নিবন্ধন কার্যক্রম। শেষ হবে ২১ জুলাই। 

    এ সময়ে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। যাদের জন্ম পহেলা জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং ইতোপূর্বে যারা ভোটার হননি তাদের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হবে। এ সময়ে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়া হবে। 

    নতুন ভোটার হতে হলে ১৭ ডিজিটের অনলাইন জন্ম সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং ইউটিলিটি (বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন) বিলের কপি প্রয়োজন হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ