ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • স্বাস্থ্যর সচিব বরিশালের সন্তান ড. আনোয়ার হোসেন হাওলাদার

    স্বাস্থ্যর সচিব বরিশালের সন্তান ড. আনোয়ার হোসেন হাওলাদার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হলেন বরিশালেন সন্তান ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। এ ব্যপারে  বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দোকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

     ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার ১৯৬৪ সালে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নাপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বরিশালের ছেলে ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার চলতি বছরের দুই জানুয়ারি তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছিলেন।  এর আগে তিনি দূর্নীতি দমন কমিশনের সচিব পদে দায়িত্ব পালন করেন।  

    বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার। তিনি ১৯৯১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে দশম ব্যাচের কর্মকর্তা। তিনি সহকারি কমিশনার হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার অফিস ও কুস্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি মাঠ পর্যায়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে কুস্টিয়ার দৌলতপুর ও গাজীপুর সদর উপজেলায় দায়িত্ব পালন করেন। ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বরগুনার বামনা উপজেলা ও বাগেরহাটের কচুয়া উপজেলায় কাজ করেছেন। 

    তিনি জেলা প্রশাসক হিসবে কুষ্টিয়া জেলায় দায়িত্ব পালন করেন। তিনি বিভাগীয় কমিশনার হিসবে খুলনা বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় সরকার বিভাগ,গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব  পদে কর্মরত ছিলেন।

    তাকে অভিনন্দন জানিয়েছেন দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টাস অ্যাগেইনস্ট করাপশনর্যাকের সাধারণ সম্পাদ তাওহীদ সৌরভ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ