ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • রাজাপু‌রে শুভ হত্যা মামলায় ৪ জ‌নের যাবজ্জীবন

    রাজাপু‌রে শুভ হত্যা মামলায় ৪ জ‌নের যাবজ্জীবন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামে এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মনিব ওরফে শুভ হত্যা মামলায় ৩ সহোদর সহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সাথে মামলার অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে।


    বুধবার দুপুর আড়াইটায় ট্রাইব্যুনালের বিচারক এ,এইচ,এম মাহমুদুর হমান আসামিদের উপস্থিতিতেে এই রায় ঘোষণা করেন। 

     রাষ্ট্রপক্ষের আইনজীবী (স্পেশাল) মামুন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

    এদিকে এ মামলার অপর ৩ আসামী শিশু হওয়ায় তাদের বিচার কার্যক্রম চলছে ঝালকাঠির শিশু আদালতে।

    যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, তিন সহোদর বেল্লাল ফকির, হেলাল ফকির ও ফয়সাল ফকির এবং জসিম খান। 

    খালসপ্রাপ্তরা হলেন: নবীন মিয়া, মো. ইসরাফিল, মো. জুয়েল, আব্দুস সালাম ও মো. এনারুল। দণ্ডপ্রাপ্তরা ওই এলাকার বাসিন্দা।

    ট্রাইব্যুনাল সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ২৫ মার্চ রাতে রাজাপুরের বড়ইয়া গ্রামের বাসিন্দা ও রাজাপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মনিব ওরফে শুভকে পিকনিকের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। পরদিন সকালে শুভর স্বজনরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    এ ঘটনায় শুভর বাবা মো. আবদুল্লাহ আল মাহবুব বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজাপুর থানায় পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ৯ জনকে অভিযুক্ত করে ২০২০ সালের ২০ জুলাই আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। একই মামলার আসামী অপর ৩ শিশুর বিরুদ্ধে আদালতে পৃথক অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা।

    পরে বরিশাল বিভাগীয় ট্রাইব্যুনালে ২৪ জনের মধ্যে ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ ৩ সহোদর সহ ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের দণ্ডাদেশ দেয়া হয়। অপর ৫ আসামীকে দেয়া হয় বেকসুর কালাস। মামলার অপর ৩ আসামী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিচার চলছে ঝালকাঠি শিশু আদালতে।

    বাদী ও তার স্বজনরা আজকের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ