ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

    ছাত্র বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     ছাত্র বলাৎকারের অভিযোগে মো. কাওসার হোসেন ফকির (২৮) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

    ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন আবু হুরায়রা রঃ নামের একটি মাদ্রাসায়। অভিযুক্ত কাওসার চাঁদপুরা মাদ্রাসার ফাজিল শেষ বর্ষের শিক্ষার্থী।


     পড়াশোনার পাশাপাশি তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। ঘটনার শুরু গত বছর ঈদুল আজহার পর মাদ্রাসায় রনি ১০ বছর (ছব্দ নাম) নামের এক ছাত্রতোর মাদ্রাসায় ভর্তি হয়৷

    ভর্তি হওয়ার পর থেকেই ছাত্রকে বিভিন্ন সময় নিজের লালসার শিকার বানায়  শিক্ষক কাওসার। গত ১০ মাস ধরে তাকে বলাৎকার করে কাওসার।

    সর্বশেষ  ২৭শে রমজান বলাৎকারের শিকার হয় শিশু রনি। ঈদের ছুটিতে বাড়িতে গেলে পেটে ব্যাথা ও মলদার দিয়ে রক্ত বের হওয়ার মতো শারীরিক অসুস্থতা দেখা দেয়।

    রনি মা মোসাঃ রুমা বেগম ছেলের কাছে জানতে চাইলে বেরিয়ে আসে আসল ঘটনা। এ ঘটনায় ঐ  শিক্ষকের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন রুমা বেগম।


    এ বিষয় ওসি মো. আসাদুজ্জামান বলেন, ভিকটিমের মা রুমা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ অভিযুক্ত কাওসারকে আটক করেছি। এখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ বিষয় বরিশাল মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশ্রাফ ভূইয়া বলেন, ভুক্তভোগী শিশুর মা রুমা বেগম ছেলে বলাৎকারে বিষয় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটকে করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার তার নিজের দোষ শিকার করেছে। 

    তিনি অঅরো বলেন,  আমরা বিষয়টি নিয়ে জোরালো তদন্ত করে দেখবো কারণ  মাদ্রাসায় আরও ২০ জন ছাত্র আছে তাদের সাথেও এমন কোন ঘটনা ঘটেছে কি না সেটা নিশ্চিত করতে হবে। অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে এবং বিচারের জন্য তাকে আদালতে সোপর্দ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ