ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • উজিরপুরে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

    উজিরপুরে আনসার ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই মূলমন্ত্রকে সামনে রেখে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সমাবেশ ও র‌্যালি। উপজেলা আনসার ও ভিডিপির কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে  শেষ হয়। 

    পরে উপজেলা  পরিষদের সভা কক্ষে উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মো. আশরাফুল আলম। 

    এ সময়  উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা শাহিনুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ, সহকারী জেলা কমান্ড্যান্ট রকিব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন,  সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ প্রমুখ। সমাবেশে বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতিটি সদস্যকে দেশের কল্যানে সাধারন মানুষের পাশে থেকে কাজ করার জন্য  আহবান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ