ঢাকায় দুই হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বিপ্লব উজিরপুরে গ্রেফতার

ঢাকা রজধানীর মতিঝিল ও শ্যামপুর থানায় দায়ের হওয়া দু’টি হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ধামুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উজিরপুর থানা পুলিশ। কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেল ওই এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে রাজধানীতে বসবাস করে আসছেন বিপ্লব। রাজধানীর শীর্ষ সন্ত্রাসী রোজেনের অন্যতম সহযোগী ছিলেন বিপ্লব।
পুলিশ সূত্রে জানাযায়, ঢাকার শীর্ষ সন্ত্রাসী রোজনের সহযোগী বিপ্লব মতিঝিল থানায় ২০০৮ সালে ও ২০০৯ সালে শ্যামপুর থানায় হত্যা মামলার অন্যতম আসামী। ওই মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ড প্রদান করেন। এছাড়া শ্যামপুর থানায় দায়ের হওয়া অপর একটি হত্যা মামলার আসামিও তিনি। ওই মামলাতেও তাকে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া মতিঝিল থানার আরেকটি মামলায় বিপ্লবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলার সাজা পরোয়ানা উজিরপুর থানায় পাঠানো হয়েছিল। এমন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদের নির্দেশে সহকারী উপ-পরিদর্শক আহসাবের নেতৃত্বে পুলিশের একটি চৌকাস দল নিয়ে কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেলকে তার শশুরের জানাজার নামাজ শেষে বুধবার বেলা সাড়ে ১১ টায় অভিযান চালিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, কামাল হোসেন বিপ্লব ওরফে প্রকাশ পাভেল শীর্ষ সন্ত্রাসী রোজেনের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে মতিঝিল ও শ্যামপুর থানায় দুটি হত্যা মামলা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে মতিঝিল ও শ্যামপুর থানায় একাধিক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার বিপ্লব উজিরপুরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এইচকেআর