ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • এবার জর্ডান থেকে ইসরাইলে ড্রোন হামলা

    এবার জর্ডান থেকে ইসরাইলে ড্রোন হামলা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোনের মাধ্যমে ইসরাইলের উত্তরাঞ্চলে হামলার চেষ্টা করা হয়, তবে সেটিকে ধ্বংস করার দাবি করেছে দখলদার দেশটির সেনারা।

    ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সকালে জর্ডান সীমান্ত দিয়ে একটি ড্রোন প্রবেশ করছিল, এ অবস্থায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।

    ড্রোনটি বেইত শাউন এলাকার ওপর দিয়ে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়।

    ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরাইল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরাইলে প্রবেশের চেষ্টা করছে।

    গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। ফলে গাজায় এ পর্যন্ত ৬১ শিশুসহ ২১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলি আগ্রাসনের জবাব দিচ্ছে। এ পর্যন্ত ইসরাইলে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ