ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে ১১ দফা দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন

    বরিশালে ১১ দফা দাবি আদায়ে শিক্ষকদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তকরণ, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও উৎসব ভাতা প্রদানসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন করেছেন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

    নগরী সদর রোডে বুধবার সকাল ১০টায় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।


    মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মিজানুর রহমান ও বাকবিশিসের বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক জলিলুর রহমান। 

    জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আনোয়ার উল হক, মহানগর সভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক দুলাল মজুমদার, অধ্যাপক হাসিনা বেগম, কামাল হোসেন, সোয়েবুর রহমান, উজিরপুর উপজেলা কমিটির আহ্বায়ক মশিউর রহমান, বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন শাহীন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।

    বক্তারা বলেন, বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। বর্তমানে বিচ্ছিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান সরকারিকরণের কারনে শিক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃংখলা দেখা দিয়েছে। এছাড়া শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ন করলে নানাবিধ সমস্যার উদ্ভব হবে। অন্যতম সমস্যা হচ্ছে- উচ্চ মাধ্যমিক স্কুল এবং কলেজগুলোর সহকারী অধ্যাপকের পরিবর্তে জ্যেষ্ঠ প্রভাষক নামে পদায়ন করা হয়েছে। শিক্ষা সমাজের সঙ্গে তামাশার সমতুল্য এ পদায়ন অবিলম্বে বন্ধের দাবি জানাচ্ছি।

    এছাড়া ননএমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্তকরণ, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও উৎসব ভাতা প্রদান করতে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের সরকারি শিক্ষক-কর্মচারীদের মত অবসর সুবিধা প্রদানের দাবি জানানো হয়।

    মানববন্ধন শেষে শিক্ষক-কর্মচারীরা র‌্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ সোহেলের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ