ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • বরগুনা পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন

    বরগুনা পৌর সুপার মার্কেটে ভয়াবহ আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পৌরসুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
    বরগুনা জেলার সদর উপজেলার পৌরশহরের নিউ সুপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডেরর ঘটনায় ৩০ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকান্ডটি ঘটে।

    অগ্নিকাণ্ডের সূত্রপাত এখন পর্যন্ত জানা যায়নি। 

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার  দিকে বরগুনা পৌরশহরের পৌর নিউসুপার মার্কেটের একটি জালের দোকান থেকে আগুন লাগে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এর তিনটি ইউনিট কাজ করছে আরও ২ টি ইউনিট আসছে।

    এবিষয়ে ফায়ার সার্ভিস বরগুনা স্টেশনের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে  সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি। তবে আগুনের তীব্রতার এতটাই যে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা।আমরা আমতলী, বেতাগীর খবর দিয়েছি তারপরে তাদের কয়েকটি ইউনিট আসতেছে ইতিমধ্যে আমতলীর দুটি ইউনিট এসে পৌছেছে। 

    তিনি আরও বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখন পর্যন্ত জানাতে পারিনি। 


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ