ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম

    বিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার প্রলয় চিসিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)। নগরীর পুলিশ লাইন্সে তাঁকে ছালাম প্রদর্শন এবং ফুল দিয়ে সাজানো গাড়ি রশি টেনে বের করে বিদায় জানানো হয়েছে। 

    তার অবর্তমানে বর্তমানে বরিশাল মেট্রেপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। ইতমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিনিস্টেশন এন্ড ফিন্যান্স) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

    মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেড কোয়াটারে বিদায়ী পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) আনুষ্ঠানিক ভাবে তার কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। 

    তিনি ১৯৬৯ সালের মনসিংহের ধোবাউড়ায় জন্মগ্রহণ করেন। প্রলয় চিসিম চন্দ্রকোনা জিবিসি প্রাইমারি স্কুল, বিরিশিরি প্রাইমারি স্কুল, বিরিশিরি পি সি নল মেমোরিয়াল বয়েজ হাই স্কুল ও ঢাকায় সেন্ট প্যাট্রিক'স গ্রামার স্কুলে পড়াশোনা করেন। পরবর্তীতে ১৯৮৪ সালে ঢাকার মধুবাগের শের-ই বাংলা হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮৬ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 

    পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯৫ সালে কৃষি বিভাগে বি.এস-সি. এজি.(অনার্স) এবং ১৯৯৮ সালে তৎকালীন ইপসা বতর্মানে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর হতে  মৃত্তিকা বিজ্ঞানে এমএস সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি গারোদের মধ্যে তিনি প্রথম এএসপি, প্রথম এসপি ও প্রথম এডিশনাল ডিআইজি। প্রলয় চিসিম ১৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে এএসপি পদে ১৯৯৮ সালের ২২ ফেব্রæয়ারি যোগদান করেন। 

     বিপিএটিসি-তে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় একবছর প্রশিক্ষণ গ্রহণ করে তিনি লক্ষীপুর জেলায় ১৯৯৯ সালের ১৬ সেপ্টেম্বর যোগদান করেন। পরবর্তীতে তিনি এএসপি পদে ঢাকায় এপিবিএন-৪, পিরোজপুর জেলা পুলিশ, পুলিশ স্টাফ কলেজ ও কুষ্টিয়া জেলা পুলিশে কর্মরত ছিলেন। পরে পদোন্নতি পেয়ে এডিশনাল এসপি হিসেবে মাদারীপুর জেলায় ২০০৫ সালের ৪ আগস্ট যোগ দেন। 

    এরপর এই পদেই তিনি পুলিশ স্টাফ কলেজ, মেহেরপুর জেলা পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কাজ করেন। এর মাঝে তিনি লাইবেরিয়া এবং দারফুর, সুদান এই দুই দেশে জাতিসংঘ শান্তিক্ষা মিশনে কর্মরত ছিলেন। তিনি এসপি পদে পদোন্নতি পেয়ে ২০১০ সালের ১৮ অক্টোবর মাগুরা জেলায় যোগদান করেন। সেখানে একবছর কাজ করার পর পুনরায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে ২০১১ সালের ২১ অক্টোবর চলে যান। 

    সেখান থেকে ফিরে এসে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, কুষ্টিয়া জেলা পুলিশ ও এসবিতে কর্মরত ছিলেন। পরে তিনি এডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হন। বর্তমানে তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ২০১৯ সালের ২৯ আগস্ট থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ