ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • পানিতে কেমিক্যাল দিয়ে নারীর গোপনাঙ্গ ঝলসে দেয়ার অভিযোগ

    পানিতে কেমিক্যাল দিয়ে নারীর গোপনাঙ্গ ঝলসে দেয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কেমিক্যাল মেশানো পানিতে এক গৃহবধূর গোপনাঙ্গ ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

    ভুক্তভোগী গৃহবধূ (২৫) বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাসিন্দা।

    ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গৃহবধুর স্বামীর ভাতিজা রাব্বি (২৮) প্রতিবেশী আফজালের কাছে তিন হাজার টাকা পেত। টাকা চাইতে গেলে সহযোগীদের নিয়ে রাব্বি ও তার স্বজনদের মারধর করে আফজাল। পরে বিষয়টি মিমাংশা করতে গেলে গৃহবধূর স্বামীর উপর হামলা করে অভিযুক্তরা। 

    এঘটনায় গৃহবধূর স্বামী ও তার ভতিজা রাব্বিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আফজাল। সোমবার রবিউল মামলা থেকে জামিন পায়। এরপর রাতে আফজালের ছেলে রাব্বি তার সহযোগী মামুন এবং জলিল বাথরুমের পানিতে কেমিক্যাল মিশিয়ে রাখে। 
    রাতে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিলে ওই পানি ব্যবহার করে। এসময় সঙ্গে সঙ্গে তার গোপনাঙ্গে ব্যথা অনুভব করে এবং সে কাতরাতে থাকে। পরে রাত একটার দিকে গৃহবধূকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। 

    ভুক্তভোগী নারীর স্বামী বলেন, সোমবার রাতে আমরা পাশের বাড়িতে ছিলাম। এসময় রাস্তা থেকে আফজালের ছেলে রাব্বি ও তার চাচা জলিল ও মামুনকে আমাদের বাড়িতে ঢুকতে দেখি। তারাই পরিকল্পিত ভাবে পানিতে কেমিক্যাল মিশিয়েছে। আামর স্ত্রী ওই পানি ব্যবহার করায় তার গোপাঙ্গন ঝলসে গেছে৷ 

    বরগুনা সদর হাসপাতালের সার্জারী বিভাগের চিকিৎসক ডাঃ তারেকুজ্জামান বলেন, রোগীকে দেখে মেডিসিন দিয়েছি। একদিন না গেলে আমরা বলতে পারব না তার কি সমস্যা হয়েছে। 

    এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মদ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ