বানারীপাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা

বরিশালের বানারীপাড়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান খিজির সরদার প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ জাফর আলী।
এইচকেআর