ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • পুনাক প্রদর্শনী ও সৌন্দর্যবর্ধনের উদ্বোধন করলেন শাহাবুদ্দিন খান

    পুনাক প্রদর্শনী ও সৌন্দর্যবর্ধনের উদ্বোধন করলেন শাহাবুদ্দিন খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কলাণ্য সমিতি’র প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার)। 

    এসময় অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান এর সহধর্মিণী ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির বিদায়ী সভানেত্রী আফরোজা পারভীন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম ও মোহাম্মদ এনামুল হক, বিএমপি’র উত্তর বিভাগের উপ-কমিশনার মো. জাকির হোসেন মজুমদার, দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলী আশরাফ ভূঁঞা, উপ-কমিশনার মোকতার হোসেন, উপ-কমিশনার খান মোহাম্মদ আবু নাসের প্রমুখ উপস্থিত ছিলেন।

    এসময় কর্মকর্তাবৃন্দ ফলক উন্মোচন এবং দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে পুনাক প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন বিএমপি কমিশনার। 

    জানাগেছে, বিদায়ী পুনাক সভানেত্রী আফরোজা পারভীন এর সার্বিক পরিকল্পনা, তত্ত্বাবধান ও বাস্তবায়নে প্রদর্শনী, বিক্রয়কেন্দ্র সম্প্রসারণ, সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ