ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল
  • জাতিসংঘের দুর্যোগ বিষয়ক সম্মেলনে যোগ দিচ্ছেন জাগোনারীর পরিচালক

    জাতিসংঘের দুর্যোগ বিষয়ক সম্মেলনে যোগ দিচ্ছেন জাগোনারীর পরিচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ান সরকারের আমন্ত্রণে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের পক্ষে জাতিসংঘের দুর্যোগ বিষয়ক সম্মেলনে যোগ দিচ্ছেন জাগো নারী’র পরিচালক ডিউক ইবনে আমিন। আগামী ২৩-২৮ মে ছয়দিন ব্যাপী এ সম্মেলন ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগণ এ সম্মেলনে যোগ দিবেন।

    দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য গ্লোবাল প্ল্যাটফর্মের এই সপ্তম অধিবেশনটি আয়োজন করেছে জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস অফিস। ইন্দোনেশিয়া সরকার এ অধিবেশনের আয়োজন করেছে। ডিউক ইবনে আমিন ইন্দোনেশিয়া সরকারের কাছ থেকে এই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। বালি দ্বীপের নুসাডুয়া কনভেনশন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

    জাতিসংঘ সাধারণ পরিষদ দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য সেনদাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য গ্লোবাল মাল্টি-স্টেকহোল্ডার ফোরাম প্রতি বছর এ সম্মেলনের আয়োজন করে। এই প্ল্যাটফর্মে, সরকার, জাতিসংঘের সিস্টেম এবং সমস্ত স্টেকহোল্ডাররা তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন। তারা দুর্যোগের ঝুঁকি হ্রাসে সাম্প্রতিক অগ্রগতি এবং প্রবণতা নিয়ে আলোচনা করবেন। এই সম্মেলনে দুর্যোগের ঝুঁকির গ্যাপগুলি চিহ্নিত করা হবে এবং সেন্ডাই ফ্রেমওয়ার্কের বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করার জন্য সুপারিশমালা গৃহিত হবে।

    সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫ সাল থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন করার কথা। এ লক্ষ্যে বিশ্বের দুর্যোগপ্রবণ দেশগুলো কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ