আগৈলঝাড়ায় অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়ায় পয়সা নদীর সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে বিপুল পরিমান ১০টি অবৈধ চায়না দুয়ারী ৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনস্ট করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সোমবার বিকেলে উপজেলার পয়সা নদীর সংযুক্ত খাল ও তৎসংলগ্ন উন্মুক্ত জলাশয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের অভিযানে ১০টি চায়না দুয়ারী অবৈধ জাল আটক করা হয়।
পরে আটককৃত অবৈধ চায়না দুয়ারী জাল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেনের এর উপস্থিতিতে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, থানা পুলিশ ও আনসার সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মো. শাখাওয়াত হোসেন জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
এইচকেআর