আগৈলঝাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় পাঁচ ইউনিয়নের ৫টি দলের অংশগ্রহনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার বিকেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী বাকাল ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গৈলা ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
পুরুস্কার বিতরণী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন রানাসহ ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন শৈলেশ তপাদার, দীপক অধিকারী, সুশান্ত মজুমদার, আল আমিন সরদার। খেলা শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এইচকেআর