আগৈলঝাড়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও বঙ্গবন্ধুর কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গসংগঠনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল ইসলাম টিটু, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাড. কাসেম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।
এইচকেআর