ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে বিভাগীয় সমাবেশ করবে চরমোনাই পীর

    বরিশালে বিভাগীয় সমাবেশ করবে চরমোনাই পীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বরিশালে আগামী ২০ মে বিভাগীয় সমাবেশ আহ্বান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

    মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষ স্বাধীনতার ৫১ বছর পরও দুর্নীতিবাজ, মুনাফাখোর ও মজুদদারদের সিন্ডিকেটের কাছে জিন্মি। সরকারের দায়িত্বশীলদের ব্যর্থতায় দেশে নীরব দুর্ভিক্ষ হাতছানি দিচ্ছে। নৈতিকতা সমৃদ্ধ জাতি গঠনের কারিগর আলেম সমাজ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে বিতর্কিত করার চক্রান্ত শুরু হয়েছে। ইসলামী শিক্ষা তুলে দেওয়ার পাঁয়তারা চলছে। 

    বিবৃতিতে আগামী ২০ মে শুক্রবার বিকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ