ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ছেলেকে হত্যার করে শাস্তি চাইলেন বাবা

    ছেলেকে হত্যার করে শাস্তি চাইলেন বাবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরে নিজের ১৬ বছরের ছেলেকে বিদ্যুতের শক দিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর বাবা বলেছেন, ‘আমি আমার শাস্তি চাই।’ গত রবিবার রাতে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ বাবাকে আটক করেছে।

    যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, রাতে নুরুল ইসলামের ছেলে রুহুল আমিন (১৬) নিজের ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় বাবা নুরুল ইসলাম ছেলের বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দেন। কিন্তু এতে ছেলের মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

    ওসি বলেন, গতকাল বাবা নুরুলকে আটক এবং ছেলে রুহুল আমিনের মৃতদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    আটকের পর নুরুল ইসলাম পুলিশকে বলেন, ‘জমি বিক্রি করে সংসারের পেছনে ৪১ লাখ টাকা খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী-ছেলে আমার ওপর অমানবিক নির্যাতন করত। তাই বাধ্য হয়েই ছেলেকে হত্যা করেছি। এখন আমি আমার শাস্তি চাই।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ