ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কুসিক নির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

    কুসিক নির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৭ মে)। বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা দিতে পারবেন।

    ইসির যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের মিছিল, শো-ডাউন করা যাবে না। এছাড়া সর্বোচ্চ পাঁচজনের বেশি কর্মী, সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে না।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২২ মে ও আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মের মধ্যে।

    এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে ও প্রতীক বরাদ্দ ২৭ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

    পুরো সিটি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

    কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোট রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন ও পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এ সিটিতে দু’জন ‘হিজড়া’ ভোটারও রয়েছে।

    একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৮টি ইউনিয়ন পরিষদসহ (ইউপি) আরও কয়েকটি স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ও আজ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ