ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

    কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে বখাটে আনোয়ার হোসেন (৩০) নামে এক বখাটে যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    সোমবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খোরশেদ আলম চৌধুরী এ দণ্ডাদেশ দেন। এর আগে একই দিন সকালের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন ওই ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের পাগি বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

    মানিকপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা জানান, দণ্ডপ্রাপ্ত আনোয়ার দীর্ঘদিন ধরে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক স্কুলছাত্রীকে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে দুই ছাত্রীকে পুনরায় উক্তত্য করে শ্লীলতাহানি করে সে।  প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় এলাকাবাসী বখাটে আনোয়ারকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। একই সাথে বিষয়টি  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী অভিযোগের সত্যতা পান। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে আনোয়ারেক তিন মাসের বিনাশ্রম কারদণ্ড প্রদান করেন।

    বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান। তিনি আরো বলেন, ‘দণ্ডপ্রাপ্তকে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ