ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • তালুকদার মোঃ ইউনুস বলেছেন

    শিকারপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই

    শিকারপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। 

    এই সরকার ক্ষমতায় আসলেই দেশে কাঙ্খিত উন্নয়ন হয়। তাই শিকারপুর ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৫ জুন শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা বিজয়ের বিকল্প নেই।  

    সোমবার দুপুরে উজিরপুরের ৮ নং শিকারপুর ইউনিয়ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম মাঝীর সমর্থনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম হাওলাদারের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। 

    সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। এসময়ে উজিরপুর ও শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ