বাবুগঞ্জে জেলের মাঝে চাল বিতরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের নিবন্ধিত ৩শত ১০ জন জেলের মাঝে দুই মাসের ( এপ্রিল ও মে) ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দিনভর বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদ চত্বরে নিবন্ধিত জেলে পরিবার প্রতি ৮০ কেজি করে চাল তুলে দেয়া হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন রাঢ়ী। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মো. রাইছুল ইসলাম ওমর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল মোল্লা, ইউপি সদস্য মো. জাকির হোসেন, মো. মামুন খান, হালিম হাওলাদার, মৎস্য অফিসের স্টাফ মো. হুমায়ুন কবির, প্রমুখ।
চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন রাঢ়ী বলেন, প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করতে পেরে আমি অভিভূত। আমি নির্বাচনকালীল সময়ে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আর সেই প্রতিশ্রুতি মোতাবেক আমি কাজ করে যাচ্ছি।
এইচকেআর