ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে স্কুল থেকে লাশ হয়ে ফিরল শিশু হামিম

    বরিশালে স্কুল থেকে লাশ হয়ে ফিরল শিশু হামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কুলের সামনে সহপাঠিদের সাথে খেলা করতে গিয়ে বিদ্যুতের কুটির সাথে ধাক্কা লেগে হামিম (১১) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বরিশালের মুলাদী উপজেলা পৌর শহরের পল্লী বিদ্যুৎ নামক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত হামিম উপজেলার চর লক্ষ্মীপুর নন্দিবাজার এলাকার বাসিন্দা ও মুলাদী শহরের মুদী মালামাল ব্যবসায়ী গিয়াস উদ্দিনের ছেলে এবং মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

    মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও সাইদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, হামিম ক্লাশ শেষে মুলাদী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বন্ধুদের সাথে খেলা করছিল।

    সেখানে দৌঁড়াতে গিয়ে দুর্ঘটনাবশত রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় হৃদয় নামের এক যুবক অন্যান্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

    এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি মুলাদী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ তাদের হেফাজতে নেন।

    মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাকসুুদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি একটু দুর্ঘটনা। স্বজনদের সাথে কথা বলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ