ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • হিজলায় জুয়ার আসর থেকে আটক ৪

    হিজলায় জুয়ার আসর থেকে আটক ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় জুয়ার আসরে হানা দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রবিবার রাতে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। 

    সোমবার সকালে দণ্ডপ্রাপ্তদের বিশেষ ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।

    পুলিশ জানায়, ওই উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর স্লুইসগেট বাজারের মাইনুল মোল্লার চায়ের দোকানের মধ্যে প্রতিদিন রাত ৮টার পর থেকে গভীর রাত পর্যন্ত জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রবিবার রাতে ওই দোকানে অভিযান চালায়। এ সময় দোকানে জুয়াখেলারত অবস্থায় চারজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ এক হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়। 

    আটককৃতরা হলেন- হিজলা উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান (৫২), তার সহযোগী নিপু সরদার (৩২), মাইনুল ইসলাম (৩৫) ও জসিম সরদার (৪০)। 

    পরে আটক চারজনকে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বলে নিশ্চিত করেছেন হিজলা থানার ওসি ইউনুস মিয়া।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ