সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে যুব সমাজকে সু-সংগঠিত হতে হবে

বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক এবং বালিকা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘সমৃদ্ধশালী বা উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে একটি সুষ্ঠু সমাজ দরকার। এই সুষ্ঠু সমাজ গড়তে হলে খেলাধুলা, শারীরিক কশরত খুব দরকার। এর প্রেক্ষিতেই বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের শুরু। আসা করা যাচ্ছে, ১৭ বছরের নিচের কিশোর-কিশোরী রয়েছে তারা সবাই খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হবে, আরো মনযোগী হবে। খেলাধুলার প্রতি মনযোগী হলে তোমরা লেখাপড়ার প্রতিও মনযোগী হবে।
প্রতিমন্ত্রী বলেন, যারা অলস জীবন যাপন করে তাদের ভিতরে খারাপ বুদ্ধিগুলো আসে। এজন্য শিশু-কিশোর-যুবকদের খেলাধুলা করো, তাহলে খারাপ চিন্তা থেকে তোমরা দূরে থাকবে। এরপর বাকী সময়টুকুতে লেখাপড়া করতে পারবে। বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে আমাদের যুব সমাজকে সু-সংগঠিত হতে হবে। একটা সুখী সমৃদ্ধ দেশ গড়তে হলে যুব সমাজকে সুস্থ থাকতে হবে এবং লেখাপড়ায় ভালো করতে হবে। বাংলাদেশ সমৃদ্ধশালী হওয়ার সাথে সাথে অনেক বড় বড় অফিস, কল কারখানা হবে যেখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে। যে সুযোগ সুবিধা গ্রহন করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে।
বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিতে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ভাইচ চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এএজে