ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • 'ইউপি নির্বাচনের জের': পা বিচ্ছিন্ন করে, কুপিয়ে যুবককে হত্যা

    'ইউপি নির্বাচনের জের': পা বিচ্ছিন্ন করে, কুপিয়ে যুবককে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার টেকনাফে পূর্বশত্রুতার জের ধরে নুরুল হক ভূট্টো নামে এক যুবককে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ সময় আরো তিনজন আহত হয়।

    আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। নুরুল হক ভুট্টাে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

    মেম্বার এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেন। 

    তাৎক্ষণিক আহত অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। 
     
    রবিবার (১৫ মে ) বিকেল সাড়ে ৫টার টেকনাফ সদর ইউপির নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

    বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি নিজেই গিয়েছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিষয়ে  আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

    টেকনাফ সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার এনামুল হক বলেন, ইউপি নির্বাচনের শত্রুতার জের ধরে আমাকে না পেয়ে জ্যাঠাতো ভাই নুরুল হক ভুট্টোকে দা, কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ভুট্টোকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

    তিনি বলেন, মৌলভীপাড়ার একরাম, আব্দুর রহমানসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে লবণের মাঠ থেকে ধরে নিয়ে দা, কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়েছে নুরুল হক ভুট্টোসহ আরো তিনজনকে আহত করে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ