ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বানারীপাড়ায় ব্যবসায়ীর মায়ের ইন্তেকাল

    বানারীপাড়ায় ব্যবসায়ীর মায়ের ইন্তেকাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লাইস আহমেদের মা আলেয়া বেগম (৬৮) আর নেই। রবিবার (১৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক  সাইদুর রহমানের শাশুড়ি। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৩ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা রাত ৯টায় সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) গ্রামের আহমদাবাদ বাইতুন্ নূর জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

    তার মৃত্যুতে বরিশাল-২  আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সহসভাপতি কাওসার হোসেন,,কে এম শফিকুল আলম জুয়েল ও প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার, বানারীপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ ও  সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ