ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত 

    নৌকার মনোনয় নিয়ে এলাকায় ফিরলেন নজরুল ইসলাম মিলন

    নৌকার মনোনয় নিয়ে এলাকায় ফিরলেন নজরুল ইসলাম মিলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের মনোনিত নৌকা মার্কার  প্রার্থীকে এক নজর দেখার জন্য ছুটে আসে হাজার হাজার কর্মী সমর্থকরা।

    রবিবার বেলা ১২টার দিকে  গ্রীন লাইন যোগে পুরাতন হিজলা লঞ্চ ঘাটে হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম মিলন কে স্বাগত জানাতে শত শত মানুষ নৌকা, ট্রলার স্প্রীডবোর্ড নিয়ে সমবেত হয় নানা শ্রেনী পেষার  কয়েক হাজার মানুষ।

    এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমাকে পুনরায় হিজলা গৌরবদী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনা মনোনিত করেছেন, আমি অত্র ইউনিয়নের সর্বস্থরের মানুষের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, ও আমাদের সংসদ সদস্য পংজক নাথ এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 

    দীর্ঘ ৩ বার আমাকে অত্র ইউনিয়নে সর্বস্থরের জনগন ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে, আমি তাদের আশা আকাঙ্কা পূরন করার চেস্টা করছি সে কারনেই  হিজলা গৌরবদীর মানুষ আমাকে প্রণের চেয়েও বেশি ভালোবাসে তাই আজ জনতার ঢল। পূর্বের মত আগামী ১৫ জুন নির্বাচনে আমার জয় সুনিশ্চিত। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ