ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় সরকারী সার বরাদ্ধে অনিয়মের অভিযোগ 

    আগৈলঝাড়ায় সরকারী সার বরাদ্ধে অনিয়মের অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিএডিসি সার ডিলারদের জন্য বরাদ্ধকৃত সার সংশ্লিষ্ট ডিলারদের মাঝে সমহারে বন্টন না করার অভিযোগ উঠেছে।  বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সার বরাদ্ধে চরম বৈষম্যের প্রতিবাদে জেলার আগৈলঝাড়া উপজেলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  

    শনিবার বিকালে বীজ ও সার ডিলার সমিতির নেতৃবৃন্দ আগৈলঝাড়া বাজারে এ প্রতিবাদ সভা করে। এ সময় বরিশাল বীজ ও সার ডিলার সমিতির সভাপতি মো. দিদার উদ্দিন হাওলাদার বলেন, বিএডিসি সার ডিলারদের বরাদ্ধকৃত সার বিএডিসি ডিলারগন পান না। বরাদ্ধকৃত সার চলে যায় বিসিআইসি ডিলারদের কাছে। বিশেষ বরাদ্ধ, জরুরী বরাদ্ধ দেখিয়ে বিএডিসি সার ডিলারদের ঠকানো হচ্ছে। সুষ্ঠু ও সমবন্টন করে বিএডিসি সার ডিলারদের সার দেয়া হয় না।’  

    বরিশাল বীজ ও সার ডিলার সমিতির সাধারন সম্পাদক ও আগৈলঝাড়া বাজারের ব্যবসায়ী মো. হান্নান মোল্লা বলেন, ‘সারাদেশে বিএডিসি ও বিসিআইসি ডিলারগন বরাদ্ধকৃত সার সমহারে পেয়ে থাকেন। শুধুমাত্র বরিশাল জেলায় বরাদ্ধকৃত সার সমহারে বন্টন না করে কিছু অসাধু ডিলার নিয়োগ করে অন্যত্র বরিশাল জেলার বাহিরে পাঠিয়ে দেয়া হয়।’ 

     প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে সারাদেশের ন্যায় সরকারী সার সমহারে বন্টন করার জোর দাবি জানান।  এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন আজিজুল বেপারী, আব্দুল মন্নান হাওলাদার, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলামসহ প্রমুখ।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ