ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বানারীপাড়ায় ব্যবসায়ীর বাসায় চুরি: টাকা ও স্বর্নালঙ্কার লুট

    বানারীপাড়ায় ব্যবসায়ীর বাসায় চুরি: টাকা ও স্বর্নালঙ্কার লুট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বানারীপাড়ায় এক রাতে যুক্তরাষ্ট্র প্রবাসীরসহ দুই বাড়ি ও এক ব্যাংকে সিরিজ ডাকাতির  ঘটনায় লুট হওয়া অস্ত্র,(শর্টগান) ৩৫ রাউন্ড গুলি,বিপুল পরিমাণ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারের আগেই এবার পৌর শহরে বেল্লাল হাওলাদার নামের এক ব্যবসায়ীর বাসায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। 

    জানা গেছে, শনিবার (১৪ মে) দিবাগত গভীর রাতে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের হাজারী বাড়িতে বন্দর বাজারের মুরগির ফিড ব্যবসায়ী বেল্লাল হাওলাদারের ভাড়াটিয়া বাসায় কলাপসিবল গেটের তালা ও দরজা ভেঙ্গে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে নেশাজাতীয় দ্রব্য দিয়ে ঘুমন্ত পরিবারের সদস্যদের অচেতন করে। 

    এসময় দুর্বৃত্তরা নগদ ২ লাখ ৩২ হাজার টাকা ও স্টিলের আলমিরা ভেঙ্গে  ৭ ভরি স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। তারা দুটি মোবাইল ফোন নিলেও পরে বাগানে ফেলে রেখে যায়। 

    রবিবার (১৫ মে) সকালে বেল্লাল হাওলাদারের অচেতন স্ত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক অপূর্ব চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেন। 

    এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, চুরির বিষয়টি রহস্যজনক হওয়ায় তদন্তপূর্বক পরবর্তী  আইনানুগ ব্যবস্থা  গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ