বরিশালে নবযোগদানকৃত চিকিৎসকদের সংবর্ধনা ও ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখার উদ্যোগে ৪২ তম বিসিএস এ যোগদানকৃত চিকিৎসকদের সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল শাখার সভাপতি ডাঃ মো. ইসতিয়াক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডাঃ মো. মনিরুজ্জামান শাহীনের সংঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনিবাহী পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দীন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য ও বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান, বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সদস্য ডাঃ জামাল উদ্দিন চৌধুরী, যুগ্ন মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল ইসলাম মিলন, বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাঃ তারিক মেহেদী পারভেজ, বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কমিটির গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ডাঃ শফিকুল হালিম, দপ্তর সম্পাদক অধ্যাপক ডাঃ মোহা. শেখ শহীদ উল্লাহ, বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য ডাঃ পবিত্র দেবনাথ, ডাঃ মো. জাবেদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিশ্বের প্রায় সকল দেশ যখন করোনা মহামারী পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছিল তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং আমদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ভাইবোনরদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা করোনা জয় করতে সক্ষম হয়েছি। তিনি বলেন, এদেশে চিকিৎসা পেশার মান বৃদ্ধি এবং চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মস্থল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যল এসোসিয়েশন (বিএমএ) কাজ করে যাচ্ছে।
প্রধান বক্তা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, মাননীয় প্রধামন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সপক্ষের শক্তি আজ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ উন্নয়নের মহাসাগরে পরিনত হয়েছে। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরো একবার শেখ হাসিনার বিকল্প নেই।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক জিএস ডাঃ মুহিতুর রহমান, ডাঃ নাজির মোল্লা, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম, বরিশালের সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, পটুয়াখালী বিএমএ’র সভাপতি ডাঃ মিজানুর রহমান, পিরোজপুর জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান বাদল, মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ ইমরুল কায়েস, শেবাচিম আউটডোর ডাক্টরস্ এসোসিয়েশনের সভাপতি ডাঃ সৌরভ সুতার, সাধারণ সম্পাদক ডাঃ নুরুন্নবী তুহিন, ডাঃ শিরিন সাবিহা তন্নি, ডাঃ শাকিল, ডাঃ মামুন, ডাঃ সুদিপ প্রমুখ।
এইচকেআর