বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) রুপাতলি পুলিশ লাইন্সে প্রদর্শনী ফলের বাগান উদ্ধোধন করা হয়েছে। রোববার সকাল ১০ টায় অতিরিক্ত আইজিপি ও বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ জনাব মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম বার, উপ-পুলিশ কমিশনার সিএসবি জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি জনাব মােঃ মনজুর রহমান পিপিএম-বার সহ বিএমপির সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও হর্টিকালচার সেন্টার বরিশালের প্রতিনিধি।
এমইউআর