ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বিভিন্ন দাবিতে

    বরিশালে বিভিন্ন স্থানে বাসদের পথসভা

    বরিশালে বিভিন্ন স্থানে বাসদের পথসভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং স্ট্যান্ড নির্ধারণ, জলাবদ্ধতা নিরসনে খাল-ড্রেন ও ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কারের দাবিতে বরিশালের বিভিন্ন এলাকায় পথসভা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ।

    শনিবার বিকাল ৪ টা থেকে কালিজিরা, রূপাতলী, সিএন্ডবি ১নং পুল, চৌমাথা, নথুল্লাবাদ ও কাশিপুরে এই পথসভা করে তারা।  
    পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, সহ-সভাপতি ও বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলার সহ-সভাপতি গোলাম রসুল, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, ২৫ নং ওয়ার্ডের সভাপতি শাহিন শরিফ, ২১নং ওয়ার্ডের সভাপতি ফজলুল হক, ২৬ নং ওয়ার্ডের সভাপতি মিলন, সহ-সভাপতি রফিক, ২৪ নং ওয়ার্ড সভাপতি সিরাজ, ২৩ নং ওয়ার্ড সভাপতি রুবেল মিয়া,বরিশাল রিক্সা ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন, ২৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম হাওলাদার, ১৩ নং ওয়ার্ডের সভাপতি শহিদুল ইসলাম, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ২২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, ২৪ নং ওয়ার্ডের চান্দু মার্কেট শাখা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনিচ, ২২নং ওয়ার্ড সভাপতি মহসিন মীর, ২৮ নং ওয়ার্ড সভাপতি মোকলেছুর রহমান প্রমুখ। 

    সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে দীর্ঘ ১২ বছর ধরে ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও লাইসেন্সের দাবিতে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম পরিচালিত হচ্ছে। 

    সারাদেশে প্রায় ৫০ লক্ষ অটোরিকশা-ইজিবাইকের শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষায় এই আন্দোলন পরিচালিত হচ্ছে। এই আন্দোলনের ফসল হিসেবে ২০২১ সালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে "থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১" প্রকাশ করা হয়। নীতিমালার ৫.৩ ও ৬.১ ধারায় যথাক্রমে অটোরিক্সা ও ইজিবাইকের লাইসেন্স বিষয়ে সুস্পষ্টভাবে লেখা আছে বিআরটিএ অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদান করবে। যাত্রী ও পণ্য পরিবহন কমিটি এসব যানবাহনের সংখ্যা নির্ধারণ করবে। তাই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এই নীতিমালা অনুযায়ী বক্তারা বিআরটিএ  এর কাছে অবিলম্বে অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদান করার দাবি জানান।

    বক্তারা বরিশালের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইকের পার্কিং স্ট্যান্ড নির্ধারণ করার জন্য দাবি জানান। একইসাথে নগরীর জলাবদ্ধতা নিরসনে ভাঙাচোরা রাস্তাঘাট ও খাল-ড্রেন সংস্কারের দাবি করেন।
    বক্তারা আগামী ১৬ই মে সকাল ১০টায় অশ্বিনী কুমার হলচত্বরে ২ দফা দাবিতে অনুষ্ঠিতব্য সমাবেশে সবাইকে যোগদান করার আহবান জানান। 
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ