উজিরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় সরকারী ডব্লিউ ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে পৌর একাদশ বনাম শোলক একদশের খেলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলার উদ্বোধন করা হয়েছে।
খেলা উদ্বোধনী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তাজনিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অর্পূব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, সাধারণ সম্পাদক রিপন মোল্লা প্রমুখ।
খেলা সঞ্চালনা করেন মো: জাহিদুল ইসলাম। খেলায় পৌর একাদশ ২-১ গোলে শোলক একাদশকে পরাজিত করে। একইদিনে ওটরা একাদশ বনাম সাতলা একাদশের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ওটরা একাদশ অংশগ্রহন না করায় বিনাপ্রতিদ্বন্ধীতায় সাতলা একাদশ বিজয়ী হয়েছে।
এইচকেআর