ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • আগৈলঝাড়ায় ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

    আগৈলঝাড়ায় ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ধান কাটতে গিয়ে হার্টএ্যাটাক করে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আগৈলঝাড়া থানা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের রাম কান্ত হালদার (৭০) শুক্রবার সকালে তার বাড়ির পাশের ঘেরের মধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া পাকা ধান কাটতে যায়। 

    দুপুর হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে ঘেরের পাড়ে গেলে রাম কান্ত হালদারকে মৃত অবস্থায় পানির মধ্যে উপুর হয়ে পরে থাকতে দেখে উদ্ধার করেন। এ ঘটনায় রাম কান্তর ছেলে নিখিল হালদার বাদী হয়ে শুক্রবার বিকেলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করে, নং-৬। 

    থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক মো. ইয়ার হোসেন মৃত রাম কান্তর ছেলে নিখিল হালদারের বরাত দিয়ে জানান, তার বাবা হাই প্রেসারের রোগী ছিল। হার্ট এ্যাটাক করে পানিতে পরে গিয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ রাম কান্তর লাশ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ