ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • উজিরপুরে ৬ মাসের অন্তঃসত্তা গৃহবধূকে পিটিয়ে আহত

    উজিরপুরে ৬ মাসের অন্তঃসত্তা গৃহবধূকে পিটিয়ে আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে ৬ মাসের অন্তঃসত্তা গৃহবধূর পেটে লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বামীর পরিবারের লোকজন। শনিবার সকাল ১০টায় উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। 

    আহত গৃহবধু সাদিয়া আক্তার ঝুমু জানান, আমার শাশুড়ী, দেবর ও জা মিলে ২ বছর ধরে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি কিছুদিন পূর্বে আমার স্বামীর বসতঘর ভাংচুর করে। এর পরও ক্ষান্ত হয়নি তারা। আমাকে হত্যা করার উদ্দেশ্যে গর্ভাবস্থায় পেটে লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে তারা। 

    গৃহবধুর স্বামী আল আমিন খলিফা জানান, হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে অভিযুক্ত রুহুল আমিনের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বাকিরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ