ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • গৌরনদীতে বাল্য বিয়ে বন্ধ: কনের মাকে অর্থদন্ড

    গৌরনদীতে বাল্য বিয়ে বন্ধ: কনের মাকে অর্থদন্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী পৌরসভার বড়কসবা মহল্লায় এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেয়ার সময়  ৯৯৯ নম্বরে অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে।

    এ সময় মেয়ের মা তানজিনা বেগমকে ৫ হাজার টাকা অর্থদন্ড করে এবং ১৮ বছরের পূর্ন হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দিবেন না বলে লিখিত মুচলেকা প্রদান করেন। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফিুল ইসলাম প্রিন্স। 

    জানা গেছে, পাশ্ববর্তী মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার গোপালপুর ৯নং ওয়ার্ডের বাসিন্দা বেল্লাল সরদার ও তানজিনা বেগমের স্কুল পড়ুয়া মেয়ের বিবাহর আয়োজন করে তানজিনা ভাই ও তুবা আক্তারের মামা বাড়ি গৌরনদী বড়কসবা মহল্লায়।  বিবাহর আয়োজনের শেষ মুহুর্তে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জাতীয় কল সেন্টার ৯৯৯ নম্বরে বাল্যবিবাহর অভিযোগ পান। অভিযোগ পাওয়ার সাথে সাথে ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফিুল ইসলাম প্রিন্সকে ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ