ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে ৫ হাজার ইয়াবাসহ মিনজার গ্রেফতার

    বরিশালে ৫ হাজার ইয়াবাসহ মিনজার গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাজিপাড়া তেমাথা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মিনজার হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

    শনিবার (১৪ মে) দুপুরে মাদক কারবারিকে আটকের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। 

    তিনি বলেন, নগরীর কাজিপাড়া তেমাথায় দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এসময় মিনজার হোসেন নামে এক মাদক কারবারিকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি তার বাড়ি বরগুনা জেলায় বলে জানায়। 

    এনায়েত হোসেন আরো জানান, ঐ ইয়াবার চালান বরিশালে সাইফুল ইসলাম নামে এক মাদক কারবারির কাছে নিয়ে আসছিলো মিনজার। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম পালিয়ে যায়। সাইফুলের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায় বলে জানায় আটক মাদক কারবারি মিনজার।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপ-পরিচালক এর দায়িত্বে) পরিতোষ কুমার কুন্ডু বলেন, পলাতক মাদক কারবারি সাইফুলকে গ্ৰেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আটক মাদক কারবারি মিনজারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ