ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসলামী আন্দোলন বরগুনার সভাপতি হলেন অলি উল্লাহ বরগুনায় ১৭ লাখ টাকার ৬৯০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা-গিটার মাছ জব্দ ওমান উপকূলে ছড়িয়ে পড়েছে তেল, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা লোডশেডিংয়ের সমাধান নিয়ে মন্ত্রী বললেন, আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, রাতারাতি বদলে গেলো তিন মন্ত্রণালয়ের সমীকরণ সেরা ‘সড়ক যোদ্ধা সম্মাননা’ জুবায়ের ইসলাম চৌধুরী ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড আগৈলঝাড়ায় শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার চীনের অর্থনৈতিক সংস্কারের রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই
  • বরিশালে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

    বরিশালে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি' এই স্লোগানকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং সভা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী হলরুমে এই কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক।  সভায় সভাপতিত্ব করেন, বরিশাল সিটি কপোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুশিল কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার)। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( অ্যাডমিনিস্টেশন অ্যান্ড ফিন্যান্স) প্রলয় চিসিম,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক  মো. শহীদুল ইসলাম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির। 

    আরো বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর ইমামুল হাকিম, সাধারন সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের  কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ