ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড চৌদ্দগ্রাম

    টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড চৌদ্দগ্রাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টর্নেডোর আঘাতে লন্ডভন্ড কুমিল্লার চৌদ্দগ্রাম। শুক্রবার (১৩ মে) বিকেলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও সালুকিয়া গ্রামে তাণ্ডব চালায় ভয়াবহ টর্নেডো। এতে স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ, মাদ্রাসা ও অসংখ্য ঘরবাড়ি ভেঙ্গে গেছে।

    এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর উপড়ে পড়ে অসংখ্য গাছ। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

    স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, শুক্রবার বিকেল তিনটা থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো। হঠাৎ দমকা হাওয়া শুরু হলে মুহূর্তের মধ্যে অসংখ্য ঘরের চাল, স্বাস্থ্যকেন্দ্র, মসজিদ ও মাদ্রাসা লন্ডভন্ড হয়ে যায়।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রাথমিকভাবে ৫ হাজার টাকা অনুদান দেয়া হবে। ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তালিকা তৈরির জন্য নির্দেশ দেয়া হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ