ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

    ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট উত্তেজনায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এবার ফিনল্যান্ডে বন্ধ করে দিচ্ছে বিদ্যুৎ সরবরাহ। আজ শনিবার থেকেই দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ‘রাও (আরএও) নর্ডিক’।

    সংস্থাটির দাবি, আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করা হয়নি। মূল্য পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কোম্পানিটির দাবি, “এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যা আমাদের বাণিজ্য ইতিহাসের বিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটছে।”

    এদিকে, ফিনল্যান্ডের গ্রিড অপারেটর জানিয়েছে, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ সরবরাহ করে থাকে, যা বিকল্প উৎস যোগান দেওয়া হবে।

    উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে (ন্যাটো) যোগ দেওয়ার পরিকল্পনা করছে ফিনল্যান্ড। এতে ক্ষুব্ধ রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে বৃহস্পতিবার রাশিয়া ‘প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেওয়ার হুমকি দেয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ