ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সম্পর্ক গড়তে আগ্রহী নতুন প্রধানমন্ত্রী

    সম্পর্ক গড়তে আগ্রহী নতুন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে তার ক্ষমতার মেয়াদে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার আগ্রহ প্রকাশ করেছেন। অর্থনৈতিক সংকট মোকাবিলায় শ্রীলঙ্কাকে অর্থনৈতিক সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে এ কথা বলা হয়েছে।

    গত বৃহস্পতিবার টালমাটাল পরিস্থিতির মধ্যে ২৬তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে। শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা বিক্রমাসিংহে এর আগেও পাঁচবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
     বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পর কলম্বোতে ভারতের হাইকমিশনের এক টুইটে বলা হয়, শ্রীলঙ্কার জনগণের প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

     ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে বিক্রমাসিংহেকে স্বাগত জানিয়ে বলেন, ভারত রাজনৈতিক স্থিতিশীলতার আশা করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে গঠিত শ্রীলঙ্কা সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

    শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিক্রমাসিংহে দায়িত্ব নেওয়ার পরপরই বাগলে তার সঙ্গে দেখা করেন।

    ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, অর্থনৈতিক সংকটে টালমাটাল অবস্থা কাটিয়ে তুলতে আর্থিক সহায়তা করায় ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বিক্রমাসিংহে। এ বছরের জানুয়ারি থেকে ভারত শ্রীলঙ্কাকে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ