ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিশ্বে করোনায় আক্রান্ত আরও সাড়ে ৫ লাখ

    বিশ্বে করোনায় আক্রান্ত আরও সাড়ে ৫ লাখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত আরও ১ হাজার ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৭৫০ জন।

    শনিবার (১৪ মে) করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডওমিটার’ থেকে এই তথ্য জানা গেছে।

    ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এদিন করোনা শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৯৫ জনের। এই সময়ে দেশটিতে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ২৭২ জনের।এছাড়া বিশ্বের আরও যেসব দেশে শুক্রবার সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— জার্মানি (নতুন আক্রান্ত ৬৭ হাজার ৬৭০ জন, মৃত ১৮১ জন), অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৫১ হাজার ৭৭৩ জন, মৃত ৫১ জন), জাপান (নতুন আক্রান্ত ৪২ হাজার ৩৭৮ জন, মৃত ৪১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৩৮ হাজার ৫০৭ জন, মৃত ১১৫ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ২৫ হাজার ৬০৯ জন, মৃত ১৩০ জন), স্পেন (নতুন আক্রান্ত ২২ হাজার ৭৪৪ জন, মৃত ১০৭ জন)।

    প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ