ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পুরো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেম!

    পুরো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিহারের গণেশপুর গ্রামে বেশ কিছুদিন ধরে সন্ধ্যা হলেই বিদ্যুৎহীন হয়ে যাচ্ছিল পুরো গ্রাম। প্রথমে বিষয়টি কেউ গুরুত্ব দেননি। পরে গ্রামবাসীরা দেখেন পাশের গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও গণেশপুরে অন্ধকার নেমে আসছে। 

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে বলা হয়, বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়টি সন্দেহ হলে খোঁজ নিতে শুরু করেন গ্রামবাসীরা। সেই তদন্তেই যা বেরিয়ে এলো, তাতে চোখ কপালে উঠে সবার।  

    গ্রামবাসীরা জানতে পারেন, গণেশপুরে বিদ্যুৎ না থাকার পেছনে বিদ্যুৎ বিভাগের কোন গাফিলতি নেই। বরং প্রতিদিন ইচ্ছাকৃত ভাবে তাদের গ্রামকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। আর সেই কাজটি করেন এক ইলেকট্রিশিয়ান। আসলে গণেশপুরে ওই ব্যক্তির প্রেমিকা থাকেন। ঠিক সন্ধ্যাবেলা সবার অগচরে ওই তরুণীর সঙ্গে দেখা করতে যান তিনি। আর গ্রামে ঢোকার আগেই পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতেন তিনি। অন্ধকারে জমিয়ে চলতো তাদের প্রেম।

    তবে এই যুগলকে হাতেনাতে ধরে ফেলেছেন গ্রামবাসীরা। অভিযুক্ত ইলেকট্রিশিয়ানকে মারধর করে গ্রাম প্রধানের উপস্থিতিতে দুজনকেই বিয়ে পড়িয়ে দেওয়া হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ